
বিংশ শতকের শেষার্ধে ১৯৯৮ সালে “ ক্যামব্রিজ স্কুল ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর উদার মনোভাব ও শিক্ষার পৃষ্ঠপোষকতার ফসল আজকের এই অপ্রতিদ্বন্দী শিক্ষা প্রতিষ্ঠান।
এত অল্প সময়ে স্কুলের এতটা সুনাম অর্জন ও যুগোপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো সম্ভব হত না যদি স্কুলের চেয়ারম্যান তার সুনিপূণ বিচক্ষণতা, কঠোর পরিশ্রম, সুপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থা সর্বোপরি শিক্ষার্থীর শিক্ষা, কল্পনা, সৃজন শক্তির লালন, বিকাশ ও প্রসার সাধনে তিনি তৎপর না হতেন।
নতুন শতাব্দী পৃথিবীতে পা রেখেছে নতুন অঙ্গীকার নিয়ে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত “ ক্যামব্রিজ স্কুল ” নব নব সম্ভাবনা এবং দিগন্ত বিস্তৃত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে আগামী প্রজন্মকে।
আমার দৃঢ় বিশ্বাস বর্তমানের মত সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে “ ক্যামব্রিজ স্কুল ” তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে শিক্ষা ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত রাখবে।
সৈয়দা সুলতানা মাহমুদা
প্রধান শিক্ষক
নোটিশ বোর্ড
ডাউনলোড সেকশন
প্রয়োজনীয় লিংকস
ভিজিটর সংখ্যা